পদ্মা সেতু নির্মাণে ৩টি আন্তর্জাতিক নির্মাতা প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এগুলোর মধ্যে দু’টি দক্ষিণ কোরীয় এবং একটি চীনা। ৩ এপ্রিলের মধ্যে পদ্মা সেতুর দরপত্রের আর্থিক প্রস্তাব জমা দিতে হবে সংশ্লিষ্ট ৩ ঠিকাদারি প্রতিষ্ঠানকে । তাদের মধ্যে চূড়ান্তভাবে একটি প্রতিষ্ঠান লাভ করবে পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব বললেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার ১১টায় রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে ৩ ঠিকাদারি প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ৩টি প্রতিষ্ঠানের মধ্যে দক্ষিণ কোরীয় দু’টি কোম্পানি হচ্ছে স্যামসাং ও ডেইলিম। চীনা কোম্পানিটি হচ্ছে চায়না মেজর ব্রিজ।
ওবায়দুল কাদের আরও বলেন, কারিগরি মূল্যায়ন কমিটি প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রস্তাব পরীক্ষাা করে দেখবে। যে প্রতিষ্ঠানের আর্থিক প্রস্তাব উপযুক্ত বলে বিবেচিত হবে তাকেই কার্যাদেশ দেয়া হবে।
[b]ঢাকা,১১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
পদ্মা সেতু নির্মাণে ৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান চূড়ান্ত
পদ্মা সেতু নির্মাণে ৩টি আন্তর্জাতিক নির্মাতা প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এগুলোর মধ্যে দু’টি দক্ষিণ কোরীয় এবং একটি চীনা। ৩ এপ্রিলের মধ্যে পদ্মা সেতুর দরপত্রের আর্থিক প্রস্তাব জমা দিতে হবে সংশ্লিষ্ট ৩ ঠিকাদারি প্রতিষ্ঠানকে





