রাজধানীতে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় এক চিকিৎসকের স্বর্ণের বালা ছিনতাইয়ের সময় ধরা পড়ে শাহজালাল নামের ওই ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হন। তবে এসময় পালিয়ে যান তার সহযোগী আরেক ছিনতাইকারী।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,
টিকাটুলির সালাউদ্দিন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জোহরা খাতুন এ ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীদের একজন ধরা পড়লেও অন্যজন তার বালা দুটি নিয়ে পালিয়ে যায়।
ডা.জোহরা খাতুন জানান, বায়তুল মোকাররমের একটি গহনার দোকান থেকে ৭৮ হাজার টাকায় দুটি বালা কিনে মা পারভীন করিমসহ রিকশাযোগে পশ্চিম যাত্রাবাড়ীর নিজ বাসায় ফিরছিলেন। এসময় স্টেডিয়ামের ২ নং গেট সংলগ্ন রাস্তায় পৌঁছালে আটক ছিনতাইকারীসহ আরেকজন তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করে।  
এ সময় স্থানীয় জনগণ একজনকে আটক গণধোলাই দেয় বলে জানান তিনি।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]