অমর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধার মধ্য দিয়ে শুরু হয় একুশে ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা।
পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এদিকে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।
এদিকে ভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেশে সাধারণ ছুটি থাকবে। ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়া ভাষা আন্দোলনের ঐতিহ্য ও গৌরবের কথা স্মরণ করে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
ঢাকা, এমআর, ২১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
অমর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।





