রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (৮ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৫৮৭ গ্রাম হেরোইন, ৫ হাজার ৩২৭ পিস ইয়াবা ও ২৫ কেজি ২৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।

এইচএন