আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় আওয়ামী লীগের সাইফুল গ্রুপ ও কাদের দেওয়ান গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বুধবার সকালে শাহারিয়া কারখানার ভেতর থেকে আওয়ামী লীগ নেতা কাদের দেওয়ানের লোকজন ঝুট বের করার জন্য কারখানার সামনে জড়ো হয়। পরে এ খবর সাইফুল গ্রুপের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে কাদের দেওয়ানের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় কাদের দেওয়ানের লোকজনও পাল্টাআক্রমণ করে।
আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ বদরুল আলম বলেন,দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
আশুলিয়ায় আ’লীগের সংঘর্ষ, আহত ১৫
আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় আওয়ামী লীগের সাইফুল গ্রুপ ও কাদের দেওয়ান গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে





