ফেব্রুয়ারির ২১ তারিখ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মহান মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ। ভোর ৬টা ৩০ মিনিটে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ৭টায় কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।
পরদিন ২২ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]