পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ নেতা রতন পাটোয়ারী। শুক্রবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা বাজারে এ ঘটনা ঘটে।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রলীগ নেতা স্থানীয় মেম্বার হানিফ পাটোয়ারীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে দল্টা বাজারের প্রধান সড়ক থেকে জাফর নগর গ্রামের ফজল করিমের ছেলে মাসুদ আলমকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামি নিয়ে মোরগ বাজারে এলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন পাটোয়ারীসহ কয়েকজন যুবক পুলিশের কাছ থেকে আসামি মাসুদকে ছিনিয়ে নিয়ে যায়।
মাসুদ গত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা, মারধর, গুলিবর্ষণ ও নারী নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি বলে জানা গেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন,পুলিশকে ভুল বুঝিয়ে আসামি নিয়ে যাওয়া হয়েছে।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
আসামি ছিনতাই করল ছাত্রলীগ নেতা
পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ নেতা রতন পাটোয়ারী। শুক্রবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রলীগ নেতা স্থানীয় মেম্বার হানিফ পাটোয়ারীর ছেলে





