সিএনজি ছিনতাই করে পালানোর সময় পাঁচ ছিনতাইকারীকে সিএনজিসহ আটক করেছে এলঅকাবাসী। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ এর ভালুকা উপজেলায় সিডস্টোর বাজার থেকে ছিনতাইকারীদের আটক করা হয়।
পুলিশজানায়,যাত্রীবেশে তিন জনের একটি ছিনতাইকারী দল ময়মনসিংহ শহর থেকে ভালুকা উপজেলার সিডস্টোর বাজার পর্যন্ত সিএনজি ভাড়া করে। সিএনজি ঢালীবাড়ি মোড় দিয়ে গজারীবনের পথে প্রবেশকরলে ছিনতাইকারীরা চালক রুবেলকে (২২) বেঁধে রেখে সিএনজি নিয়ে পালিয়ে যায়।
পরে সিডস্টোর বাজারের লোকজনের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে পারুলদিয়া বাজারে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় লোকজন।
আটকৃতরা হলো-ময়মনসিংহের কালিরচলের মইজ উদ্দিনের ছেলে মহসিন (১৮) ও ভাটিকাশরের তোঁতা মিয়ার ছেলে শহিদ (১৮),ভালুকা উপজেলার আশকা গ্রামের হেলাল মিয়ার ছেলে সোহেল (১৮),কাঠালী গ্রামের খোরশেদ আকন্দের ছেলে তছলিম আকন্দ (২২) ও একই গ্রামের আবুল হাসেনের ছেলে আরমান (১৪)। ছিনতাইকারীদের বিরদ্ধে ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]