[b]ঢাকা:[/b] রাজধানীর পরীবাগে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তিন জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ফরিদ মিয়া শাহিনা ও বাস চালক বাবুল মিয়া। এদের মধ্যে ফরিদ মিয়া ও শাহিনার অবস্থা আশঙ্কাজনক।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক মো. মমিনুল হক জানান, শুক্রবার সকাল সাড়ে ৭ টায় বাংলামোটর সড়কের পরীবাগ ওভারব্রিজের কাছে বোরাক টাওয়ারের সামনে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মারে।
এতে বাসে আগুন ধরে যায় এবং চালকসহ তিনজন দগ্ধ হয়।





