[b]বগুড়া: [/b]বগুড়ার ধুনটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক রনি (২৪) নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় ধুনট উপজেলার পূর্ব-ভরনশাহী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,তাসীন এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ড-১৪-০২৮২) নামের বালু ভর্তি একটি ট্রাক সোনামুখী থেকে ধুনটে আসার পথে পূর্ব-ভরনশাহী এলাকায় মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল চালক রনি (২৪) গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এলাকাবাসী জানায়, নিহত রনি কর্মকার টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মগরা গ্রামের মহাদেব কর্মকারের ছেলে।
শ্রেণীহীন
বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত
বগুড়া: বগুড়ার ধুনটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক রনি (২৪) নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩





