নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার এলাকা ওয়াইফাইয়ের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে অর্ধশতাধিক ব্যক্তি এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
জেলা প্রশাসকের পক্ষ থেকে সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন।
গাউছুল আযম জানান, এত বড় শহরে কোনো বিনোদনের জায়গা নেই। সাংবাদিকসহ অনেক সুশীল সমাজের ব্যক্তিরা কাজের ফাঁকে শহীদ মিনারে এসে আড্ডা দেন। আর এখানে বসে যেন তারা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের খবর ও নিজেদের ব্যক্তিগত কাজ করতে পারেন সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া এ বিষয় বলেন, ইন্টারনেট লেখাপড়ার কাজে ব্যবহার করতে হবে। আমরা যা করে যেতে পারিনি, সে বিষয়ে ভবিষ্যতের শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে। নিজেদের মধ্যে লিডারশিপ তৈরি করতে হবে।
ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই
শ্রেণীহীন
চাষাড়া শহীদ মিনারে ওয়াইফাই
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার এলাকা ওয়াইফাইয়ের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে অর্ধশতাধিক ব্যক্তি এই সুবিধা গ্রহণ করতে পারবেন।