নওগাঁ জেলা শহরে চার বছরের এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন নারীকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
রোববার সন্ধ্যায় শহরের চকপ্রসাদ মাদ্রাসা পাড়া মহল্লার সাইমুন হাসান সিয়াম নামের ৪ বছরের ওই শিশুকে চুরি করার সময় তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, গ্রামের মৃত নজরুল ইসলামের কন্যা সাথী’র বিয়ে হয় সদর উপজেলার শিমুলিয়া গ্রামের জামাল হোসেনের পুত্র জয়নাল আবেদীন রনির সঙ্গে।
২০১৩ সালের ২৮ আগষ্ট এক সড়ক দূর্ঘটনায় রনির মৃত্যুর পর শ্বশুড় বাড়ি থেকে বিতাড়িত হয়ে একমাত্র পুত্র সিয়ামকে নিয়ে সাথী পিত্রালয়ে বসবাস করেন।
ঘটনার সময় শিমুলিয়া গ্রামের মিলনের স্ত্রী রিমা (৩৫), আমির সরদারের স্ত্রী রেহেনা ও জামাল হোসেনের স্ত্রী জোবেদা (৫০) সিয়ামকে চুরি করে নেয়ার চেষ্টা করে। সাথী তার সন্তানকে চুরি করতে দেখে চিৎকার করলে গ্রামবাসী ধাওয়া করে ওই ৩ মহিলাকে আটক করে।
খবর পেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর রিনা রহমান উপস্থিত হয়ে পুলিশে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ৩ মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
শিশু চুরির সময় ৩ নারী আটক
নওগাঁ জেলা শহরে চার বছরের এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন নারীকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী





