টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম আমেনা (২২) । এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আমেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত আমেনা ওই গ্রামের প্রবাসী আইনউদ্দিনের স্ত্রী।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, রাতে গৃহবধূ আমেনাকে পিটিয়ে গুরুতর আহত করে তার শশুরবাড়ির লোকজন। রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।
এ সময় আমেনাকে হাসপাতালে নিয়ে আসা মো. টুক্কু মিয়া পালানোর চেষ্টা করলে চিকিৎসকরা তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ হাসপাতাল থেকে তাকে আটক করে।
পরে মো. টুক্কু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। আটক দুজনই মৃতের ভাসুর বলে জানান এসআই।
এদিকে, এ  ঘটনায় মৃতের চাচা সাহেব আলী বাদী হয়ে ছয়জনকে আসামি করে শুক্রবার সকালে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]