নাটোরের বড়াইগ্রামের খলিশাডাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলো জহুরুল নামের এক ব্যক্তি।  
বৃহস্পতিবার সকালে নদীর ধার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জহুরুল ইসলাম উপজেলার সাঁতইল গ্রামের জুলহাসের ছেলে।
বড়াইগ্রাম থানার অফিসার ইন চার্জ মোহম্মদ ইব্রাহীম ও স্থানীয়রা  জানায়, বুধবার রাতে জহুরুল নদীতে মাছ ধরতে যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরেনি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীর ধারে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
মাছ ধরার জাল ফেলার সময় পা পিছলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
নাটোর,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ