[b]মুম্বাই:[/b] এবার দর্শক মাতাতে নিয়ে আসা হচ্ছে ক্রিকেটের আরেকটি নতুন ফর্মেট। ভারতীয় ক্রিকেট এবং শীর্ষ পর্যায়ের আকাশ যান পরিচালনা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় আয়োজন করা হবে সেভেন এ সাইড কর্পোরেট ক্রিকেট লিগ সেভেন পি এল (৭পিএল)।
এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকবে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি কর্পোরেট হাউজ। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই টুর্নামেন্টটির ঘোষণা আসতে পারে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে। যার নেপথ্যের প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হয়ে রয়েছে।
চলতি সপ্তাহেই দুবাইয়ে টুর্নামেন্টটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যেটির প্রধান শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ৭ পিএল টুর্নামেন্টটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির আশির্বাদপুষ্ট হলেও আইসিসি এটিকে কোনভাবেই স্বীকৃত টুর্নামেন্টের মর্যাদা দিবে না বলেই জানিয়েছে একটি সূত্র।
এই লিগের খেলাগুলোর ফর্মেশনে রয়েছে ভিন্নতা। ম্যাচ হবে ৭ ওভারের। অংশগ্রহণকারী দলের সংখ্যা ৭টি এবং প্রতিটি দলে অংশ নিবে ৭জন করে খেলোয়াড়। আর প্রতিটি দলের প্রতিনিধিত্ব করবে সংযুক্ত আরব আমিরাতের অন্তর্ভুক্ত ৭টি সদস্য দেশ আবুধাবী, আজমান, দুবাই, সারজাহ, ফুজাইরাহ,রাস আল খাইমাহ এবং উম আল-খইয়াম।
ওই দলগুলোর হয়ে আরব আমিরাতের বাইরে খেলতে পারবে ৭টি দেশের খেলোয়াড়। দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ওই দেশগুলো সংযুক্ত আরব আমিরাতের কোন একটি দেশের সঙ্গে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে নির্ধারিত দেশগুলোর ক্রিকেট বোর্ড ৭পিএল-এর প্রতি নিজেদের সমর্থন প্রদান করেছে। ৭ নম্বরটি যে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অন্তর্ভুক্ত ৭টি দেশের জন্যই প্রযোজ্য, তা কিন্তু নয়। এটি টুর্ণামেন্টের শুভেচ্ছা দূত ধোনিরও প্রিয় একটি সংখ্যা।
আসছে ‘সেভেন স্টার’ ক্রিকেট লিগ
মুম্বাই: এবার দর্শক মাতাতে নিয়ে আসা হচ্ছে ক্রিকেটের আরেকটি নতুন ফর্মেট। ভারতীয় ক্রিকেট এবং শীর্ষ পর্যায়ের আকাশ যান পরিচালনা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় আয়োজন করা হবে
রক্ষণাত্মক ক্রিকেট ডোবাচ্ছে বাংলাদেশকে
জিম্বাবুয়ের বিপক্ষে আবুধাবিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ব্যবধানটা বেশ বড়। এমন পরাজয়ের পর প্রশ্ন উঠেছেÑএকাদশে চারজন বিশেষজ্ঞ বোলার রেখে কি দলটি ভুল করেছে? নাকি ওয়ানডে ক্রিকেটে দীর্ঘদিনের ব্যাটিং দুর্দশাই আবারও ডুবিয়েছে বাংলাদেশকে? ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানে হারের পর এ দুই বিষয়ই আলোচনায়। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতা যে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে চারবারের মুখোমুখি লড়াইয়ের তিনটিতেই হার তো সেটাই প্রমাণ করছে।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সরে যেতে বলেছে সরকার
শ্রীলঙ্কার সরকার দেশটির জাতীয় ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটিকে এই সপ্তাহান্তের মধ্যে পদত্যাগ করে নতুন প্রশাসনের পথ সুগম করার আহ্বান জানিয়েছে। বুধবার বোর্ডের একজন কর্মকর্তা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন সেই রুবেল
অবশেষে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন। আজ বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়ন করতে চাইছেন না এবং বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন। এর পর থেকে নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উসমান খাজা
অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এক অনন্য অধ্যায়ের ইতি টানলেন উসমান খাজা। এই সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য শেষ অ্যাশেজ টেস্টই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর মধ্য দিয়ে শেষ হবে ১৫ বছরের বর্ণিল যাত্রা।
















