রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাত পৌর এলাকায় পাটোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের স্লিপ বিলি করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করে। পরে বিজিপি স্ট্রাইকিং ফোর্স দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রংপুরের ৮ উপজেলার মধ্যে প্রথম ধাপে ২টি, ২য় ধাপে ১টি এবং ৩য় ধাপে আরো একটি উপজেলায় নির্বাচন হয়। সোমবার বাকি ৪ উপজেলার ভোট গ্রহণ চলছে।
চার উপজেলায় চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলাগুলো হচ্ছে রংপুর সদর, কাউনিয়া, গংগাচড়া ও পীরগাছা।
অবাধ সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন উপহার দিতে পুলিশ র্যা ব বিজিবির পাশাপাশি সেনা টহল অব্যাহত রয়েছে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
বিএনপি-আ’লীগ সংঘর্ষ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাত পৌর এলাকায় পাটোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের স্লিপ বিলি করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন





