বিদ্যুতের বর্ধিত মূল্য জনগণকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার এতদিন বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে আসছে। দাম বাড়ানোর ফলে ভর্তুকির পরিমাণ অনেক কমবে। তবে জনগণের কোন ক্ষতি হবে না।
তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম সবচেয়ে সস্তা। বিদ্যুতের যেটুকু বেড়েছে তা জনগণ দিতে পারবে।
বিদ্যুতের দাম বাড়ানোর ফলে গ্যাসের দাম বাড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুতের সঙ্গে গ্যাসের কোন সম্পর্ক নেই। তবে নতুন নতুন গ্যাসক্ষেত্র না পাওয়া গেলে গ্যাসের দামও বাড়বে।
বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষিতে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সার ও কীটনাশক ঔষুধসহ কৃষিক্ষেত্রের কোন উপকরণে বিদ্যুতের মূল্যে বৃদ্ধির প্রভাব পড়বে না।
[b]ঢাকা, এমআর, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
বিদ্যুতের বর্ধিত মূল্য জনগণকেই দিতে হবে: অর্থমন্ত্রী
বিদ্যুতের বর্ধিত মূল্য জনগণকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, সরকার এতদিন বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে আসছে। দাম বাড়ানোর ফলে ভর্তুকির পরিমাণ অনেক কমবে। তবে জনগণের কোন ক্ষতি হবে না





