পরিচয় গোপন করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমান যাওয়ার সময় জোবাইদা আক্তার ও আব্দুশ শুক্কুর নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
রবিবার বিকেল পৌনে ৫টার দিকে তাদের আটক করা হয়। সন্ধ্যা ৬টায় ওমান এয়ারলান্সের একটি ফ্লাইটে করে তাদের দু'জনের মাস্কাট যাওয়ার কথা ছিল।
জানা যায়, পাসপোর্টে আব্দুশ শুক্কুরের নাম রয়েছে কাজী মো. কফিল উদ্দিন এবং জোবাইদা আক্তারের নাম রয়েছে সলিমা আক্তার। তাদের ঠিকানা দেখানো হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও কক্সবাজারের টেকনাফ।
মূলত তারা মায়ানমারের মংডু জেলার মননামা এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার নুর-ই-আলম জানান, প্রথমে আটককৃতরা নিজেদের মামা-ভাগনি হিসেবে পরিচয় দিলেও পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ভাই-বোন বলে স্বীকার করেছেন।
নুর-ই-আলম বলেন, ওমান ইয়ারলাইন্সের যাত্রী শুক্কুর ও জোবাইদা কাউন্টার থেকে বোডিং কার্ড নিতে লাইনে দাঁড়ান। এসময় দায়িত্বরত সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকের পর তারা নিজেদের মামা-ভাগনি হিসেবে পরিচয় দেন। পরে পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে নাম পরিবর্তন করে ওমান যাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তারা ভাইবোন বলে জানায়।
[b]চট্টগ্রাম, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শাহ আমানতে ২ রোহিঙ্গা আটক
পরিচয় গোপন করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমান যাওয়ার সময় জোবাইদা আক্তার ও আব্দুশ শুক্কুর নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রবিবার বিকেল পৌনে ৫টার দিকে তাদের আটক করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারের বেশি শিশুর জন্ম হচ্ছে। এতে রোহিঙ্গা সংকট ক্রমেই জটিল হয়ে উঠছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো মালয়েশিয়া
জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তীব্র আপত্তি ও উদ্বেগ উপেক্ষা করেই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া সরকার। প্রথম দফায় প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর।
রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক সমর্থন চান তারেক রহমান
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ও কার্যকর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
















