অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত অর্থমন্ত্রীর বক্তব্যে দ্বিমত প্রকাশ করে বলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বেসরকারি শেয়ার বাড়ানোর সিদ্ধান্ত হচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফ’ র প্রেসক্রিপশন। এটা যদি করা হয় তাহলে অর্থ ব্যবস্থার ওপর সরকারের কর্তৃত্ব কমে যাবে। এর ফলে কিছু লোক সুবিধা নিয়ে ফুলে-ফেঁপে ওঠবে। এক সময় তারাই ব্যাংকের মালিক বনে যাবে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শিগগিরই বেসরকারি অংশিদারিত্ব বাড়ানো হবে।অর্থমন্ত্রীর এ বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে একই অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় আবুল বারাকাত এ কথা বলেন।
ঢাকা,২০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
অর্থমন্ত্রীর বক্তব্যে ড. বারাকাতের দ্বিমত পোষণ
অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত অর্থমন্ত্রীর বক্তব্যে দ্বিমত প্রকাশ করে বলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বেসরকারি শেয়ার বাড়ানোর সিদ্ধান্ত হচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফ’ র প্রেসক্রিপশন। এটা যদি করা হয় তাহলে অর্থ ব্যবস্থার ওপর সরকারের কর্তৃত্ব কমে যাবে
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদলের বৈঠকে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে : অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সহায়তা পেতে বাংলাদেশকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানান তিনি।
ঋণ নয়, চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার : অর্থমন্ত্রী
সরকার নাগরিকদের একে একে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার : অর্থমন্ত্রী
শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির বিস্তারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
















