[b]গাজীপুর :[/b] বর্তমান সরকারের মেয়াদে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মেট্রোরেল, কর্ণফুলী সেতু, বিআরটিসি ও আগামী বর্ষা মৌসুমের আগে ভাঙ্গাচোরা সড়কগুলো ব্যবহার উপযোগী করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।
দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার কথা উল্লেখ করে যোগাযোগ মন্ত্রী বলেন, আমি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাবো। এসময় যানজটের বিরুদ্ধে সজাগ থাকার কথাও বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের উন্নয়ন কাজ পিছিয়ে গেছে।
জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ কাজ আগামী অর্থবছরের মাঝামাঝি সময়ে শেষ হবে বলে জানান যোগাযোগ মন্ত্রী।
শ্রেণীহীন
হবে দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন:ওবায়দুল কাদের
বর্তমান সরকারের মেয়াদে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।





