পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পেল চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তাদের ১২ হাজার ১৩৩ কোটি ৪০ লাখ টাকার দরপ্রস্তাব অনুমোদিত হয় বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন।
বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানান, কমিটি অনুমোদনের পর এখন আগামী জুন মাসেই চীনের নির্মাতা প্রতিষ্ঠানের সাথে পদ্মা সেতু নির্মাণের চুক্তি স্বাক্ষর করা হবে।
আগামী অক্টোবর থেকে পদ্মা সেতুর নির্মান কাজ শুরু করা হবে বলে তিনি জানান। মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০১৯ সালের মধ্যেই শেষ হবে।
২০১১ সালে পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ১৭২ কোটি ১৭ লাখ টাকা। এই অঙ্ক তার চেয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা বেশি। পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে কয়েকটি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও দর প্রস্তাব জমা দিয়েছিল একমাত্র চীনা এই কম্পানিটি।
২৬ জুন চূড়ান্ত দরপত্র আহবানের পর মূল সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ১৩ হাজার ৮৮৫ কোটি টাকা। চায়না মেজর ব্রিজ ১২ দশমিক ৬২ শতাংশ কম দর প্রস্তাব করে।
মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গণচীনের রাষ্ট্রায়াত্ত কম্পানি, এটি দেশটির রেল মন্ত্রণালয়ের অধীন। এই কম্পানির বার্ষিক আয় ২০০ কোটি ডলার। কর্মীর সংখ্যা ৭৫ হাজার।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
পদ্মা সেতু নির্মান করবে চীনা প্রতিষ্ঠান
পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পেল চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তাদের ১২ হাজার ১৩৩ কোটি ৪০ লাখ টাকার দরপ্রস্তাব অনুমোদিত হয়
এজেন্ডাতেই ছিল না বন্ধ মৈত্রী-বন্ধন-মিতালী চালুর সিদ্ধান্ত নেই
প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ৩৮তম আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি বন্ধ থাকা ট্রেনগুলো চালুর বিষয়টি বৈঠকের এজেন্ডাতেও ছিল না।
অর্থনীতি পুনরুদ্ধার ‘রাষ্ট্র মেরামতই সরকারের বড় চ্যালেঞ্জ’
সরকারের সামনে অর্থনীতি পুনরুদ্ধার, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ বড় বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মাটি সরানো পরিকল্পিত, পদ্মা সেতুর নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই: মন্ত্রী
পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণের ফলে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
দ্বিতীয় পদ্মা সেতুর বরাদ্দ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী
পাটুরিয়া-দৌলতিদিয়া দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার ঈদের আগের চার দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ৬০ হাজার ৬৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১৮ কোটি ৪ লাখ ৮ হাজার ২০০ টাকা।
















