মেহেরপুরের বোমা তৈরির সময় বিস্ফোরণে ৩জন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের মাঠে বোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, আহতরা হলেন, ভরাট গ্রামের দাউদ হাসানের ছেলে মিনারুল (২৫), দারাজ মোল্লার ছেলে টিপু (২৮) ও আব্দুস সাত্তারের ছেলে শমসের (২৭)।স্থানীয় গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, আহতরা সবাই ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আহত টিপুর একটি চোখ বোমার আঘাতে নষ্ট হয়ে গেছে। অপর দুজনের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলেও জানান তারা।
ওসি রিয়াজুল ইসলাম বলেন, গাংনী থানার রাত্রিকালীন কর্তব্যরত অফিসার ফারুক পুলিস ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছেন।
ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্তা নেওয়া হবে বলেও জানান ওসি।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৩
মেহেরপুরের বোমা তৈরির সময় বিস্ফোরণে ৩জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের মাঠে বোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন





