বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ মুহূর্তে আমরা নিরাপদ বোধ করছি না। আমাদের পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানাচ্ছি। মুক্তিতেই স্বস্তি নয়।
আবু বকর সিদ্দীকের মুক্তির পর রাজধানীর সেন্ট্রাল রোডের নিজ বাসায় বিকাল ৫টায় সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, এজাহারে আমরা কিছু সন্দেহের কথা বলেছি। কেমন জায়গায় তাকে রেখেছে। কেমন আচরণ করা হয়েছে। সিদ্দিক এ বিষয়ে জবানবন্দি দিয়েছে। সকলের কাছে আবেদন থাকবে ঘটনাটা কেন ঘটেছে,কেন তাকে ধরে নিয়ে গেল সে বিষয়টি পরিষ্কার নয়। এটা পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, আমরা পুলিশকে যে তথ্য দিয়েছি। সে (সিদ্দিক) যে তথ্য দিয়েছে। ৫ সদস্যের যে কমিটি গঠিত হয়েছে সে কমিটি নিশ্চয় সেই তথ্যের আলোকে রহস্য উন্মোচন করবে।
এরপর রিজওয়ানার স্বামী এবি সিদ্দিক সংবাদ সম্মেলনে বলেন,অপহরণকারীদের হাত থেকে দ্রুত মুক্তি পাওয়ায় আমি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
আমরা নিরাপদ বোধ করছি না: রিজওয়ানা
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ মুহূর্তে আমরা নিরাপদ বোধ করছি না। আমাদের পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানাচ্ছি। মুক্তিতেই স্বস্তি নয়





