চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মহসিন হোসেন খান (২৪) নামে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের আলীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেল আরোহী বাবুল মিয়া (২৫) আহত হন। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত মহসিন ঢাকার শনির আখড়া এলাকার ৫৩৫ পোস্ট অফিস রোডের শাহাদাৎ হোসেন খানের ছেলে। তিনি নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহসিন সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে মহসিন ঘটনাস্থলেই মারা যান। মহসিনের বন্ধু মোটরসাইকেল আরোহী বাবলু এ সময় রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহ আলম টাইম নিউজকে জানান, দুর্ঘটনাস্থল থেকে মহসিনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবার নেত্রকোনা থেকে হাজীগঞ্জ এসে পৌঁছালে মামলা ও ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
[b]চাঁদপুর,২০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
হাজীগঞ্জে মোটরসাইকেল চালক নিহত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মহসিন হোসেন খান (২৪) নামে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের আলীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী বাবুল মিয়া (২৫) আহত হন





