আমেরিকার নিউ ইয়র্কে এক বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে মামলা করেছেন তার গৃহকর্মী। জানা যায়, গৃহকর্মীকে গৃহবন্দি করে রেখে নির্যাতনের অভিযোগ এনে এ মামলা করা হয়।
নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসাল অফিসের কনসাল জেনারেল মনিরুল ইসলাম এবং তার স্ত্রী ফাহিমা ইসলাম প্রভার বিরুদ্ধে শুক্রবার ম্যানহাটন ফেডারেল আদালতে এ মামলা করেন মাসুদ পারভেজ রানা নামে ওই গৃহকর্মী।
আদালতে দায়ের করা অভিযোগে মাসুদ পারভেজ বলেছেন, চাকরির নামে দেশ থেকে আনার পর তাকে রীতিমত গৃহবন্দি করে রাখা হয়েছিল। তাকে দিয়ে ভোর ছয়টা থেকে মধ্য রাত পর্যন্ত কাজ করানো হয়। মাসে তিন হাজার ডলার করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হলেও গত ১৮ মাসে মাসুদ পারভেজকে কোনো মজুরি দেয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়েছে, তাকে দিয়ে ঘরের রান্না, পরিচ্ছন্ন করা, কাপড় ধোয়াসহ সব ধরনের কাজ করানো হয়। এমনকি বাংলাদেশ থেকে যাবার পর তার কাছ থেকে পাসপোর্টও নিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ ওই গৃহকর্মীর। তাছাড়া ঘরের বাইরে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করবে বলে ভয় দেখানো হয়।
মাসুদ পারভেজ রানা আরো অভিযোগ করেছেন, গত ১৮ মাসে অন্তত দু’বার তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
পারভেজ রানার পক্ষে মামলাটি দায়ের করেছেন আইনজীবী ডানা সাসম্যান। যিনি সম্প্রতি ভারতের কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধেও গৃহকর্মী নির্যাতনের মামলা পরিচালনা করেন।
এদিকে সপ্তাহের শেষ কর্ম দিবসে দায়ের করা মামলায় নিউ ইয়র্কে বাংলাদেশিদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ন্যূনতম মজুরি আইন লঙ্ঘন, গৃহকর্মী নির্যাতন এবং অসাধু শ্রম ব্যবহারের জন্য বাংলাদেশি কূটনীতিক মনিরুল ইসলাম এবং তার স্ত্রীর বিরুদ্ধে যেকোনো সময় পুলিশি তৎপরতা শুরু হতে পারে বলে জানা গেছে।
[b]ঢাক,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
[/b]
আমেরিকায় বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে মামলা
আমেরিকার নিউ ইয়র্কে এক বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে মামলা করেছেন তার গৃহকর্মী। জানা যায়, গৃহকর্মীকে গৃহবন্দি করে রেখে নির্যাতনের অভিযোগ এনে এ মামলা করা হয়।
দ্য গার্ডিয়ান হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ মনে করেন ট্রাম্প
হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এবার আমরা দুটি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি। আপনারা যারা প্রথমবার হ্যাঁ ভোট দিয়েছেন, আপনাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি ও নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারোরই আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না।
হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরানি সামরিক বাহিনী
ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করেছে যে, সব বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানের নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহার করতে হবে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তিন মাস ধরে চলা সংঘাতের অবসান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্তকরণ এবং ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে একটি যুগান্তকারী চুক্তি সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এ সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের বলিষ্ঠ মধ্যস্থতা সোমবার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বনেতারা এ ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
যেভাবে ধনী হচ্ছেন আমেরিকার অনেক মানুষ
১৯৯৪ সালে গ্রেগ ফ্লিন যখন বিখ্যাত স্ট্যানফোর্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন, তখন আমেরিকায় ‘ডটকম’ বা ইন্টারনেট বিপ্লবের জয়জয়কার। তার সহপাঠীরা সবাই বড় বড় করপোরেট সংস্থায় যোগ দিয়ে রাতারাতি কাগজে-কলমে ‘মিলিয়নিয়ার’ বনে যাচ্ছিলেন। কিন্তু ফ্লিন হাঁটলেন ভিন্ন পথে। এক বন্ধুর রেস্তোরাঁ ব্যবসায় সাহায্য করতে যোগ দিলেন তিনি। এর কয়েক বছর পর আমেরিকার ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার দারুণ অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে ফ্লিন নিজেই আটটি ‘অ্যাপলবিস’ রেস্তোরাঁ কিনে নেন।
















