দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। বৃহস্পতিবার তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর।
যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তীব্র তাপদাহের কারণে যশোরে পানির স্তর স্বাভাবিকের চেয়ে ছয় ফুট নিচে নেমে গেছে। শহরের ৯৫ শতাংশ হস্তচালিত নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
শহরের আড়াই লাখ মানুষের জন্যে পৌরসভার রয়েছে মাত্র ১৪০টি গভীর নলকূপ। এগুলো দিয়ে শহরের মানুষের খাওয়ার পানির চাহিদা মেটানো যাচ্ছে না। পৌরসভার পাইপলাইনের খাওয়ার অনুপযোগী পানির ওপর মানুষকে নির্ভর করতে হচ্ছে। এ পানি ফুটিয়ে চাহিদা মেটানোর চেষ্টা করছে মানুষ।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) হাফিজুর রহমান বলেন, ২৭ থেকে ২৮ ফুট নিচে পানির স্তর থাকলে হস্তচালিত নলকূপে পানি পাওয়া যায়। কিন্তু এখন যশোরের পানির স্তর ৩৩ ফুট নিচে নেমে গেছে। এ কারণে শহরের ৯৫ ভাগ নলকূপে পানি নেই। পানির সংকট কাটাতে পৌরসভার পাইপলাইনের পানির সরবরাহ বাড়ানো হয়েছে।
যেসব নলকূপে পানি রয়েছে, এলাকার মানুষ লাইনে দাঁড়িয়ে সেখান থেকে পানি নিচ্ছে। প্রতিদিন সকালে ও বিকেলে পাড়ায় পাড়ায় নলকূপের পাশে দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে শহরবাসীকে পানি সংগ্রহ করতে হচ্ছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। বৃহস্পতিবার তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে
হিমালয়ের কোলঘেঁষা উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বেশ জাঁকিয়ে নামতে শুরু করেছে শীতের আমেজ। সারা দিন রোদের মিষ্টি হাসিতে দিনটি উষ্ণ থাকলেও সূর্য ডুবতেই হাওয়া বদলে যাচ্ছে। চারপাশ ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়, আর সেই সঙ্গে রাতের নিরবতা চিরে বইছে হিমেল হাওয়া। প্রকৃতি যেন জানান দিচ্ছে— শীত একদম দুয়ারে কড়া নাড়ছে! মাত্র এক দিনের ব্যবধানেই জেলার তাপমাত্রা কমে গেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে
হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের অনুভূতি সাধারণত আগেভাগেই শুরু হয়। ভাদ্র-আশ্বিন পেরিয়ে এখন বাংলা কার্তিক মাস। হেমন্তের এই সময়ে দিনের বেলা রোদের উষ্ণতা থাকলেও সকাল ও সন্ধ্যার বাতাসে স্পষ্ট হচ্ছে শীতের আমেজ।
পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
কার্তিকের কনকনে কুয়াশা আর হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা।
কুয়াশামাখা ভোর পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বদলাচ্ছে আবহাওয়া। ভোরের কুয়াশা আর হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামার পর মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এতে উত্তরের জনপদে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
















