টাঙ্গাইল-৮ উপনির্বাচনে ৯১ নম্বর ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ ১৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, ভোটগ্রহণের আগের দিন এ-কেন্দ্রে ব্যালট পেপারে সিল দিয়ে বাক্স ভরে রাখার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করার পাশাপাশি মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এরা হলেন প্রিসাইডিং অফিসার শুকুর মাহমুদ মিয়া (প্রধান শিক্ষক, কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়), সহকারী প্রিসাইডিং অফিসার- মো. মাহিনুর রহমান (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর) মো. আ. জলিল মিয়া (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর), মো. আব্দুছ ছামাদ (সহকারী শিক্ষক, জমশেরনগর ভিএসআই উচ্চ বিদ্যালয়, সখীপুর), মো. আজহার আলী (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর), গোপীনাথ বসু (সহকারী শিক্ষক, এস এ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর, সখীপুর), মো. মোজাম্মেল হক (সহকারী শিক্ষক, প্রতিমা বঙ্কি একতা উচ্চ বিদ্যালয়, সখীপুর)।
এ ছাড়া ১২ পোলিং অফিসারকেও বরখাস্ত করা হয়েছে।
আরপিওর ৮১ ধারা অনুযায়ী শনিবার সন্ধ্যায় ইসি থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের ওই প্রিসাইডিং অফিসারদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়।
শনিবার এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
[b]টাঙ্গাইল, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
টাঙ্গাইলে প্রিসাইডিংসহ ১৯ অফিসার সাসপেন্ড
টাঙ্গাইল-৮ উপনির্বাচনে ৯১ নম্বর ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ ১৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
টাঙ্গাইলে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে বিলের পানিতে ডুবে তাওহিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে। তাওহিদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে।
টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু
টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর, ঘরবাড়িতে আগুন
টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হত্যা ও মাইকিং করে ২য় দফায় সহিংসতার ডাক দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে, সকালে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মানুষজন বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে। এতে থমথম অবস্থা বিরাজ করছে জগৎপুরা ও গোল পেঁচা এলাকায়।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৭ কিলোমিটার যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল ও বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেশি হচ্ছে।
















