[b]ঢাকা: [/b]যারা সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত করতে চেয়েছিল তারা পরাজিত হয়েছে। তাই দশম জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে 'আমরা মুজিব হবো' আয়োজিত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দিনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, কেউ যদি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশগ্রহণ না করে তারা ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবে।
তিনি আরো বলেন,নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে এ কারণে নির্বাচন বিরোধী ও জঙ্গিবাদীরা হতাশ হয়ে পড়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দূর্জয় প্রমুখ।
শ্রেণীহীন
এ নির্বাচন গণতন্ত্রের মাইলফলক হয়ে থাকবে: সুরঞ্জিত
ঢাকা: যারা সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত করতে চেয়েছিল তারা পরাজিত হয়েছে। তাই দশম জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত





