যশোরের চৌগাছা উপজেলার ঝাউতলা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত সাত শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চারজন ছাত্রী, তিনজন ছাত্র। এরা হলো- আঁখি (১০), সুরাইয়া (৮), শাহানারা (৯), মিথিলা (১০), আকিল (১০), শান্ত (১১) ও সাব্বির (৯)।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392490359.jpg[/img]
এদিকে, স্থানীয় আরেকটি সূত্রে জানা গেছে, এ পর্যন্ত এই দুর্ঘটনায় ৮শিশুর মারা গেছে এবং আহত হয়েছে আরো অন্তত ৪০ শিশু। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সকালে মেহেরপুরের মুজিবনগরে শিক্ষাসফরে যায়। বাড়িতে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে সড়কের পাশের খালের পানিতে গিয়ে পড়ে। এতে পানিতে ডুবে ঘটনাস্থলেই সাত শিক্ষার্থী মারা যায়।
আহত অবস্থায় বাসের ৩০ জনকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। রাতে উন্নত চিকিৎসার জন্য অন্তত ছয়জনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, ঘটনাস্থল থেকে সাত শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বাসের অন্তত ৩০ জন আহত হয়েছে। বাস পানিতে পড়ার কারণে মৃতের সংখ্যা বেড়েছে বলেও তিনি জানান।
যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি নিজে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সব ব্যবস্থাপনা দেখভাল করছি। মুমূর্ষু অবস্থায় ছয় শিশুকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষাসফরের বহরে তিনটি বাস ছিল। এর মধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে শিগগিরই ‘যথাযথ’ তদন্ত করে দায়ীদের শাস্তির নির্দেশ দিয়েছেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392490847.jpg[/img]
[b]তিনদিনের শোক ঘোষণা বেনাপোলে:[/b]
এদিকে, বাস দুর্ঘটনায় সাত স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় বন্দর নগরী বেনাপোল শোকের নগরীতে পরিণত হয়েছে। নিহত ও আহতদের স্বজনদের আর্তচিৎকারে বেনাপোলের আকাশ-বাতাস যেন ভারী হয়ে ওঠেছে। এর আগে রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনার খবর বেনাপোলে পৌছা মাত্রই থমকে যায় সেখানকার কাজকর্ম। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট।
বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটন ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানোসহ নিহতের বাড়িতে ছুটে যান। সেই সঙ্গে তিনি পৌরসভার পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করেন।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ // কে বি[/b]
শ্রেণীহীন
পিকনিকের বাস খাদে পড়ে ৭ শিশুর প্রাণহানি
যশোরের চৌগাছা উপজেলার ঝাউতলা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত সাত শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।





