অর্থমন্ত্রীর ভোটে নির্বাচিত সিলেট সিটি করপোরেশনের নারী কাউন্সিলর দিবা রাণী দে বাবলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টার দিকে সোবহানীঘাটের বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি আতাউর রহমান।
ওসি আতাউর জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৭ জানুয়ারি কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করা হয়। তার স্বামী মনীন্দ্র দে। সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রথবারের মতো নির্বাচিত হন দিবা রাণী দে। ওই দিন রিকশায় চড়ে সিলেটের বন্দর বাজারসংলগ্ন দুর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এসময় পছন্দের প্রার্থীদের ভোট দেন তিনি। সদা হাস্যোজ্জ্বল মুহিত ভোট দেয়ার পর সাংবাদিকদের জানান, মেয়র পদে কামরানের আনারস প্রতীকে নারী কাউন্সিলর প্রার্থী দিবা রাণীর বালতি প্রতীকে ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ছয়ফুল আমীনের হাতি প্রতীকে ভোট দিয়েছেন তিনি।
ঢাকা, এএম, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
শ্রেণীহীন
অর্থমন্ত্রীর ভোটে নির্বাচিত সেই কাউন্সিলর গ্রেপ্তার
অর্থমন্ত্রীর ভোটে নির্বাচিত সিলেট সিটি করপোরেশনের নারী কাউন্সিলর দিবা রাণী দে বাবলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে সোবহানীঘাটের বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি আতাউর রহমান।





