৫২ সালকেই স্বাধীনতার সূত্রপাত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ১৯৭১সালে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হলেও প্রকৃতপক্ষে এর বীজ বপন হয়েছিল ’৫২সালের ২১শে ফেব্রুয়ারি।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে ‘বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর’ শীর্ষক ভাষা আন্দোলনের স্মৃতিচারণ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংঘটিত হলেও এর যাত্রা শুরু হয় ’৪৭সালে। দ্বি-খন্ডিত বাঙালী জাতি মাতৃভাষা নিয়ে চিন্তায় পড়ে। প্রথম দিকে ৬৩শতাংশ মানুষের ভাষা বাংলা হলেও পরবর্তীতে দেশ বিভাজনের পর তা ৫৬শতাংশে এসে দাঁড়ায়।
অর্থমন্ত্রী বলেন, ১৯৪৮, ৪৯ সালে গুরুতর কোন আন্দোলন হয়নি। ৫২সালে এসে আবারো জোরালো আন্দোলন শুরু হয়। ২৭জানুয়ারি থেকে ২০ফেব্রুয়ারি পর্যন্ত এই আন্দোলনের স্থায়িত্ব হয়। এতে ৭জনের নাম উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে এই আন্দোলনে অনেক ছাত্র নিহত হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাষা সংগ্রামী আহমেদ রফিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এমদাদুল হক, ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপিকা শরিফা খাতুনসহ অনেকে।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
৫২ সালেই স্বাধীনতার সূত্রপাত: অর্থমন্ত্রী
৫২ সালকেই স্বাধীনতার সূত্রপাত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ১৯৭১সালে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হলেও প্রকৃতপক্ষে এর বীজ বপন হয়েছিল ’৫২সালের ২১শে ফেব্রুয়ারি। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবরেটরি





