চিহ্নিত সন্ত্রাসী ও জঙ্গীদের ভোট না দিতে জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এ[font=Vrinda] আহ্বান[/font] জানান।
তিনি বলেন, উপজেলা নর্বাচনকে ঘিরে যেন কেউ সন্ত্রাসী কাজ চালাতে না পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে এমন দাবি করে শেখ হাসিনা বলেন, আমরা হারি জিতি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে কীনা।
আগামীতে সব নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]