[b]ঢাকা:[/b] অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘রাবিশকে রাবিশ, বোগাসকে বোগাস বলতেই হয়।’ আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘গত ৫ বছর আমি আনন্দের সঙ্গেই দায়িত্ব পালন করেছি। কিন্তু কিছু মানুষ, বিশেষ করে বুদ্ধিজীবীদের কেউ কেউ সমালোচনা করেছেন বোগাস ও রাবিস বলে। এতে কিছু যায় আসে না। যতদিন শরীর চলে ততদিন মান্নানসহ (অর্থ প্রতিমন্ত্রী) কাজ ভাগা ভাগি করে নিয়ে চালিয়ে যাব।’
দ্বিতীয় মেয়াদের প্রথমদিন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও এম এ মান্নান প্রথম অফিস করলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সকাল ১১টায় তারা যোগ দেন এক সংবর্ধনা অনুষ্ঠানে। এতে সভাপতিত্ব করেন ইআরডির সচিব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান ও ইআরডির কর্মচারী সমিতির সভাপতি মোতাহার হোসেন।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘আমি আমার জীবনে দুটি চাকরি পূর্ণ মেয়াদে করেছি। এক হলো এডিবিতে আড়াই বছর আর দুই হলো এই সরকারের গত ৫ বছর।’ বক্তব্য দেওয়ার সময় তিনি বিচারপতি হাবিবুর রহমান ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব মুজিবুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে স্মৃতিচারণ করেন।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আশা করছি এ মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে আমার সুখকর অভিজ্ঞতা হবে। সকলের সহযোগিতা চাই।’
সভাপতির বক্তব্যে ইআরডির সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘অর্থমন্ত্রী তার কৃতকর্ম দিয়ে কৃতিপুরুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। অন্যদিকে এম এ মান্নান তার অতীত অভিজ্ঞতা দিয়ে আমাদের সাহায্যে করবেন।’
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
রাবিশকে রাবিশ, বোগাসকে বোগাস বলতেই হয়: অর্থমন্ত্রী
ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘রাবিশকে রাবিশ, বোগাসকে বোগাস বলতেই হয়।’ আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদলের বৈঠকে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে : অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সহায়তা পেতে বাংলাদেশকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানান তিনি।
ঋণ নয়, চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নাগরিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার : অর্থমন্ত্রী
সরকার নাগরিকদের একে একে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার : অর্থমন্ত্রী
শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির বিস্তারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
















