বগুড়ার দুপচাচিয়া উপজেলা শহরে বিএনপি নেতা মাহবুবুর রহমান সোহেলকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৯টার দিকে উপজেলা শহরের জাহানারা কামরুজ্জামান (জেকে) কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিএনপি নেতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং অবস্থার আরো অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর আহত বিএনপি নেতা জাতীয়তাবদী মৎসজীবী দলের দুপচাচিয়া পৌর কমিটির সভাপতি। তিনি উপজেলা শহরের তেমাথা বাজারের হাবিবুর রহমানের ছেলে। তার একমাত্র পেশা মাছ চাষ।
আহতের স্বজনরা টাইম নিউজকে জানান, পুকুর লিজকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকারসহ একই দলের সন্ত্রাসীরা সোহেলকে একাধিক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
দুপচাচিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আক্রমনকারীরা যুবলীগ দলীয় বলে তার কাছেও মৌখিকভাবে অভিযোগ এসেছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ দিলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে টাইম নিউজকে জানান।
[b]বগুড়া,১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
দুপচাচিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়ার দুপচাচিয়া উপজেলা শহরে বিএনপি নেতা মাহবুবুর রহমান সোহেলকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে উপজেলা শহরের জাহানারা কামরুজ্জামান (জেকে) কলেজ মাঠে এ ঘটনা ঘটে





