শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বাড়ি ফেরার পথে পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার আনুমানিক রাত পৌনে ১টায় পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার বুসনিয়া পাড়া গ্রামের খোরশেদ আলম, ছোটপুকুরী গ্রামের সলিমুল ও সালাউদ্দিন।
সূত্র জানায়, একটি ট্রাক অর্ধেক মহাসড়ক দখল করে পাথর লোড করছিল। এ সময় দ্রুত গতীতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় দাড়িয়ে থাকা ট্রাকটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই সলিমুল ও সালাউদ্দিন নিহত হন।
দুর্ঘটনার পর ওই পথ দিয়ে পুলিশ সুপার যাওয়ার সময় আহত খোরশেদকে রাস্তায় পড়ে থাকতে দেখে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনিও মৃত্যুবরণ করেন ।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনর্চাজ হুমায়ন কবির জানান, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে । ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হবে।
[b]ঢাকা, ২১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
শহীদ মিনার থেকে ফেরার পথে ৩ জন নিহত
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বাড়ি ফেরার পথে পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার আনুমানিক রাত পৌনে ১টায় পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে।





