মঙ্গলবার দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা ও সংসদীয় কমিটিগুলি গঠন করা হতে পারে। চলতি অধিবেশনেই পর্যায়ক্রমে অন্য কমিটিগুলিও গঠন করা হবে।
পাঁচ দিন বিরতির পর কাল মঙ্গলবার বিকেলে সংসদের অধিবেশন বসছে। গত ২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে , সংসদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য কার্য উপদেস্টা কমিটিগুলি গঠন করা হতে পারে মঙ্গলবারের অধিবেশনে। পরে সংসদের অন্য কমিটিগুলিও গঠন করা হতে পারে।
সংসদে সরকারি দলের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের জানান, অধিবেশন কত দিন চলবে এবং কী নিয়ে আলোচনা হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্তের জন্য কার্য উপদেষ্টা কমিটি দ্রুত গঠন করা প্রয়োজন।
এছাড়া সংসদের অন্য কমিটিগুলির সভাপতিরা কে কোথায় বসবেন, সদস্যরা কে কোন বাসা পাবেন, এসব সিদ্ধান্তের জন্যই সংসদীয় কমিটি গঠন করতে হবে। মঙ্গলবারের মধ্যেই এসব কমিটি গঠন করা হবে। এরপর পর্যায়ক্রমে এই অধিবেশনেই অন্য কমিটিগুলি গঠন করা হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটির সদস্যদের মনোনয়নের জন্য চিফ হুইপ ও হুইপদের দায়িত্ব দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কোন কমিটির সভাপতি কে হবেন, তা প্রধানমন্ত্রীই নির্ধারণ করবেন। অবশ্য সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পর মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিগুলি গঠন করা হবে।
পদাধিকারবলে স্পিকার কার্য উপদেষ্টা কমিটির সভাপতি থাকবেন। এ ছাড়া সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতাসহ অন্য জ্যেষ্ঠ সংসদ সদস্যরা এই কমিটির সদস্য থাকতে পারেন।
সংসদ ও মন্ত্রণালয় সম্পর্কিত মোট ৫১টি সংসদীয় কমিটি গঠন হয়েছিল নবম সংসদে। এর প্রায় সব কমিটিই গঠিত হয়েছিল প্রথম অধিবেশনে। নবম সংসদে এসব কমিটি দেড় হাজারের বেশি বৈঠক করেছিল, যা অতীতের যেকোনো সংসদের চেয়ে বেশি। সর্বাধিক ১২৯টি বৈঠক করে সরকারি হিসাব কমিটি এবং সর্বনিম্নে ১৫টি করে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সংসদীয় কমিটি গঠন কাল
মঙ্গলবার দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা ও সংসদীয় কমিটিগুলি গঠন করা হতে পারে। চলতি অধিবেশনেই পর্যায়ক্রমে অন্য কমিটিগুলিও গঠন করা হবে। পাঁচ দিন বিরতির পর কাল মঙ্গলবার বিকেলে সংসদের অধিবেশন বসছে





