বুধবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন চলতি বছরের জুন/জুলাইয়ে শুরু হয়ে আগামী চার বছরের মধ্যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে ।
প্রধানমন্ত্রী বলেন, “পদ্মায় মূল সেতুর নির্মাণ কাজের জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোং লি. কে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ দেয়া হয়েছে। তারা ১২ হাজার ১৩৩ কোটি টাকার দর দাখিল করে।
আমরা নিজস্ব অর্থায়নে চার বছরের মধ্যে এই সেতু নির্মান করব। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ দেশের জনগণের বহুল প্রত্যাশিত ৬ দশমিক ১৫ কি.মি দীর্ঘ মূল সেতুর নির্মাণ কাজ এ বছরের জুন/জুলাই মাসে শুরু হবে ইনশাআল্লাহ।”
প্রধানমন্ত্রী বলেন, “পদ্মা সেতু নির্মাণে সময় লাগবে প্রায় চার বছর। সে অনুযায়ী ২০১৮ সালে এ সেতু দিয়ে যানবহন পারাপার করতে পারবে।”
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
চার বছরের মধ্যে পদ্মা সেতু : প্রধানমন্ত্রী