দৌলতখান পৌরসভায় নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মরিয়ম খানম। এর আগে উপজেলা নির্বাচনেও বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছিলেন।
সোমবার সকাল ১০টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মরিয়ম খানম বলেন, কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে জালভোটের মহোৎসব চালাচ্ছে সরকার দলীয়রা। অনেক স্থানে নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তাই আমি এ প্রহসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদারসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
[b]ভোলা, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
পৌর নির্বাচনেও বিএনপি প্রার্থীর ভোট বর্জন
দৌলতখান পৌরসভায় নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মরিয়ম খানম। এর আগে উপজেলা নির্বাচনেও বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছিলেন





