রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে ৮টি পেট্রল বোমা ও ৯টি ককটেল উদ্ধার করেছে র্যাপপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে মোহাম্মদপুর এলাকার বাবর রোডের জেনেভো ক্যাম্পের পাশে ১৩/৯ নাম্বার বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে র্যাভব- ২ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অপারেশন অফিসার অতিরিক্ত এসপি রায়হান উদ্দিন খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিতিতে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে মোহাম্মদপুর এলাকায় পেট্রল বোমা ও ককটেল মজুত করা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোহাম্মদপুরের বাবর রোডের জেনেভো ক্যাম্পের পাশে ১৩/৯ নাম্বার বাসা থেকে ৮টি পেট্রল বোমা ও ৯টি ককটেল উদ্ধার করা হয়।
তবে এই ঘটনায় ওই বাসা থেকে কাউকে আটক করা সম্ভব হয় নি বলেও জানান অতিরিক্ত এসপি রায়হান উদ্দিন খান।
ঢাকা, জেইউ, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
মোহাম্মদপুর থেকে ৮ পেট্রল বোমা ও ৯ ককটেল উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে ৮টি পেট্রল বোমা ও ৯টি ককটেল উদ্ধার করেছে র্যাপপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে মোহাম্মদপুর এলাকার বাবর রোডের জেনেভো ক্যাম্পের পাশে ১৩/৯ নাম্বার বাড়িতে





