রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৩।
বুধবার বিকেল চারটায় র‌্যাব -৩ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
র‌্যাব-৩ এর অপারেশন অফিসার আনিসুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে রমান এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রির সময় তাদের হাতে-নাতে ধরে র‌্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল,চারটি মোবাইল হ্যান্ডসেট ও তেরটি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়।
জানা গেছে,তারা একটা চক্রের সঙ্গে সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে চুরি করে আসছে।
ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এএস

ঢাকা: ২২ জানুয়ারী ( টাইমনিউজবিডি.কম)// এএস

ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এএস

ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এএস