[b]ঢাকা:[/b] নতুন সরকারকে অনৈতিক ও অবৈধ বলে আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের শপথের মধ্য দিয়ে গণতন্ত্রের অশুভ সূচনা হলো। এই অগতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই অবৈধ সরকারকে পদত্যাগ করে সকল দলের অংশগ্রহনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।
রোববার সন্ধ্যায় দলের পক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জন্য আজ একটি কালো দিন। গণতান্ত্রিক চেতনাকে কবর দিয়ে স্বৈরাতান্ত্রিক একনায়কতন্ত্রের কালিমায় যাত্রা শুরু হলো।
মির্জা আলমগীর বলেন, ‘উদ্ভট, হাস্যকর তথাকথিত মহাজোটের একতরফা ভোটার ও প্রার্থীবিহীন নির্বাচনের সাজানো নাটকের মধ্য দিয়ে জনগনের সমর্থনহীন একটি স্বৈরতান্ত্রিক সরকারের এই দেশের মানুষের ওপর চাপিয়ে দেয়া হলো।’
সরকারের ওপর ৯৫ ভাগের জনগনের সমর্থন নেই মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি যখন দেশে শান্তি ও গনতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রাম করছে, তখন আওয়ামীলীগ সকল গণতান্ত্রিক রীতিনীতি ও নৈতিকতাকে বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্রের পথে হাটছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে আবার সুপরিকল্পিতভাবে অন্ধকারে নিক্ষেপ করা হলো। বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনচেতা মানুষ কোনদিনই এই সরকারকে বৈধ সরকার হিসেবে স্বীকৃত দেবে না, মেনেও নেবে না।’
শ্রেণীহীন
'অবৈধ সরকারের শপথের মাধ্যমে গণতন্ত্রের অশুভ সূচনা হলো'
ঢাকা: নতুন সরকারকে অনৈতিক ও অবৈধ বলে আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের শপথের মধ্য দিয়ে গণতন্ত্রের অশুভ সূচনা হলো।





