লক্ষ্মীপুর সদর উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. নোমান হোসেন (৩০)।
রোববার রাত আনুমানিক ৮টায় উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের সিএম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মাথায় এবং কোমরে গুলি করে তাকে হত্যা করা হয়। এ সময় ছাত্রলীগের আরেক নেতা জাহাঙ্গীর হোসেনও গুলিবিদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, নোমান চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি আমানি লক্ষ্মীপুর গ্রামের আবু সুফিয়ানের ছেলে।
সদর থানার এএসআই মকবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]