[b]গাইবান্ধা: [/b]জেলার পলাশবাড়ি উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাকের চাপায় আবদুল কদ্দুস (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার জুনদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল কদ্দুস উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের মৃত পানশা সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবদুল কদ্দুস মোটরসাইকেলে করে বাড়ি থেকে পলাশবাড়ি শহরে যাচ্ছিলেন। পথে জুনদহ বাজার এলাকায় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আবদুল কদ্দুসের মৃত্যু হয়।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল ঘটনাটি নিশ্চিত করেছেন