[b]জাবি:[/b] অবশেষে পদত্যাগ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
রোববার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে গত বছর অধ্যাপক শরীফ এনামুল কবির আন্দোলনের মুখে পদত্যাগ করলে ২০ মে ভিসির দায়িত্ব নেন অধ্যাপক আনোয়ার হোসেন এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন ২০ জুলাই।