[b]ঢাকা:[/b] দুএকদিনের মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল  প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
সোমবার সন্ধ্যা ছয়টায় সাংবাদিকদের একথা জানান প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, সবকেন্দ্রের ফলাফল এখনো আমাদের হাতে এসে পৌছায়নি।
স্থগিত হওয়া কেন্দ্রগুলোর ভোট খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিৎ করেন সিইসি।
ক্ষতিগ্রস্থ কেন্দ্র গুলো ইসি মেরামত করে দিবে বলে জানান তিনি।