মূল ধারার শিক্ষা থেকে পিছিয়ে এবং ঝরে পড়া ছেলে মেয়েদের শিক্ষার আলো পৌঁছে দিতে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড করার বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মোশাররফ হোসাইন জানান, মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মত উপস্থাপিত উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪ এর খড়সায় এ বিষয়টি অন্তর্ভূক্ত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এ আইনটি গত বছরের মে মাসে মন্ত্রিসভায় কিছু উপস্থাপন করা হলে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়ে পুনরায় মন্ত্রিসভায় পাঠানোর নিদের্শ দেওয়া হয়েছিল। মন্ত্রিসভা এবারেও কিছু অনুশাসন দিয়ে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে তৃতীয়বারের মত মন্ত্রিসভায় নিয়ে আসা হবে।
সচিব বলেন, উপানুষ্ঠানিক শিক্ষার জন্য অধিদফতর রয়েছে। প্রতিষ্ঠান শুধু প্রশাসনিক কার্যক্রম দেখবে। আর বোর্ড উপানুষ্ঠানিক কারিকুলাম এবং শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ আনুষাঙ্গিক সহায়তা দেবে।
[b]ঢাকা , ৩ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
গঠিত হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড
মূল ধারার শিক্ষা থেকে পিছিয়ে এবং ঝরে পড়া ছেলে মেয়েদের শিক্ষার আলো পৌঁছে দিতে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড করার বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে





