বান্দরবানের লামা উপজেলার ফাইতং এ মন্দিরে হামলা করে সরস্বতী পূজার প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুইজনকে। মঙ্গলবার সকালে ওই এলাকার মনিন্দ্র পাড়ার হরী মন্দিরে এ ঘটনা ঘটে।
প্রতিমা ভাঙচুর নিয়ে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, সকালে আবদুর রহমান ও মো. ইব্রাহীমের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক মনিন্দ্র পাড়ার হরী মন্দিরে গিয়ে সরস্বতী পূজা বন্ধ করতে বলে। এ নিয়ে ওই যুবকদের সঙ্গে মন্দির কমিটির নেতা ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কথাকাটাটি হয়। একপর্যায়ে মন্দিরের দুটি সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়।
পরে স্থানীয়রা আবদুর রহমান ও ইব্রাহীমকে আটক করে পুলিশে দেয়।
ফাইতং পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তারেক রহমান জানান, আটককৃত যুবকরা তাবলীগে জামায়াতের সঙ্গে জড়িত। তাদের মধ্যে আবদুর রহমানের বাড়ি নীলফামারীর জলধাকায় ও মো. ইব্রাহীমের বাড়ি চকরিয়ার পেকুয়ায়। তারা চকরিয়ার বড়ই তলী এলাকার মসজিদে তাবলীগে জামায়াতে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রাখাল চন্দ্র জানান, সকালে সরস্বতী পূজা মণ্ডপে ১২ জন যুবক এসে তারা নিজেদের তাবলীগ জামায়াত পরিচয় দিয়ে পূজা ও মাইক বাজানো বন্ধ করতে বলেন। পরে তারা হুমকি দিলে কথাকাটি নিয়ে মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করে।
বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
[b]বান্দরবান,৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
লামায় প্রতিমা ভাঙচুর করতে গিয়ে ২ জন আটক
বান্দরবানের লামা উপজেলার ফাইতং এ মন্দিরে হামলা করে সরস্বতী পূজার প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুইজনকে। মঙ্গলবার সকালে ওই এলাকার মনিন্দ্র পাড়ার হরী মন্দিরে এ ঘটনা ঘটে। প্রতিমা ভাঙচুর নিয়ে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ





