পদ্মা সেতু এখন কোন স্বপ্ন নয়, শিগ্গির ইহা দৃশ্যমান বাস্তব চিত্রে পরিণত হবে। আগামী চার মাসের মধ্যেই মূল পদ্মা সেতু নির্মাণের কার্যাদেশ দেয়া হবে। বলেছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের কাওড়াকান্দিঘাট এলাকায় পদ্মা সেতুর নির্মাণ কাজের সাইড পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
এর আগে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর সুবিধার্থে মাওয়াঘাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাট স্থানান্তর প্রসঙ্গে মাওয়া রেস্টহাউজে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সরকারের তিন মন্ত্রী।
বর্ষার আগেই মাওয়াঘাট স্থানান্তর করা হবে বলে মন্ত্রীরা আশাবাদ ব্যক্ত করেন।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]