আজারবাইজানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।

গতকার মঙ্গলবার ( ৩০ নভেম্বর) প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সূত্র: এএফপি’র।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের সীমান্ত বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাষ্ট্রীয় সীমান্ত বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় ১৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, নিহতরা সবাই সামরিক কর্মী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এইচএন