কুষ্টিয়ার কুমারখালীতে তরমুজ খেয়ে স্মৃতি (৯) ও অনিক (১১) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবাবের সাত জনসহ কমপক্ষে ২০ জন অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কালোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্মৃতি ও অনিক কালুয়া গ্রামের আসকর আলীর সন্তান।
নিহতদের পরিবার জানায়, দুপুরে কালোয়া গ্রামের আসকর আলী কুমারখালী বাসস্ট্যান্ড থেকে তরমুজ কিনে বাড়িতে নিয়ে আসেন। এরপর ওই তরমুজ তার পরিবার ও প্রতিবেশীরা এক সাথে খায়। এর কিছুক্ষণ পরই তারা সবাই অসুস্থ্য হয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার এক পর্যায়ে আসকর আলীর মেয়ে স্মৃতি মারা যায়।
এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় স্মৃতির ভাই অনিক।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সিনিয়র মেডিকেল অফিসার ডা. সালেক মাসুদ জানান, ধারণা করা হচ্ছে তরমুজে কোনও কেমিক্যাল দেওয়ার ফলে তার বিষক্রিয়ার ওই শিশুর মৃত্যু হয়েছে। অন্য কোনও ফলেও এমনটি ঘটতে পারে বলে জানান তিনি।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]